দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।তিনজন দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল যোগে এসে বোমা মেরে পালিয়ে যায়।
জেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে সড়কের উপর থেকে জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় হতাহতের মত কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জেল সুপার শরিফুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, সড়কের উপর থেকে মোটর সাইকেলে তিনজন এসে ককটেল বোমা নিক্ষেপ করেছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করছেন তারা।
কে